সিপ্লাস ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের জয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি দিল কংগ্রেস।
কংগ্রেসের এক যৌথ অধিবেশনে বাইডেন ও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি।
পেনসিলভেইনিয়া ও আরিজোনা রাজ্যের ভোট নিয়ে রিপাবলিকানদের তোলা আপত্তি সেনেট ও প্রতিনিধি পরিষদ, কংগ্রেসের এই উভয়কক্ষ প্রত্যাখ্যান করার পর ইলেকটোরাল ভোটের ফলাফল অনুমোদন করা হয়।
বুধবার প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল ভবনে হামলা চালানোয় কংগ্রেসের এই নিয়মতান্ত্রিক অধিবেশন বিঘ্নিত হয়েছিল।
পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন।








