Site icon CPLUSBD.COM

বাইশারীতে র‌্যাব পরিচয়ে চাদাঁবাজি: পুলিশের হাতে আটক!

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) পরিচয়ে চাদাঁবাজি করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন। তিনি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড, মধ্যম বাইশারী এলাকার মৃত খুইল্যা মিয়ার পুত্র আবদুর রশিদ (৪৪)।

বুধবার(৩ ফেব্রুয়ারী ) সকালে তাকে আটক দেখিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করেছে বলে জানিয়েছেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কুদ্দুস ফরাজী।

যার মামলা নং ১/১৯ তারিখ ৮/১২/২০২০ ইংরেজী।

মামলার এজাহার সুত্রে জানা যায়, বাইশারীর লম্বাবিল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ হারুনকে আটককৃত আসামী রশিদসহ অজ্ঞাতনামা ৪ জন লোক গত ৭/১২/২০ ইংরেজী তারিখ র‌্যাব-৭ এর লোক পরিচয়ে ০১৮৪১২৮৫৭২৪ মোবাইল নাম্বার থেকে ফোন করে চাঁদা দাবী করে।

পরে, ৮/১২/২০ তারিখ বিকেলে ওই রশিদ মামলার বাদী হারুনকে মোবাইল ফোনে ডেকে অপর ৪ জনের সহায়তায় নারিচবুনিয়া ব্রীজের পূর্বে বাগানের ভিতরে নিয়ে গিয়ে অস্ত্রের কাছে জিম্মি করে, নগদ ৫০ হাজার টাকা মুক্তিপন দিয়ে প্রানে বেচেঁ যায়।

এভাবে তারা আরো ২ কিস্তিতে মুক্তিপনের বাকী টাকা নেন। পরে এই ঘটনায় পুরো বাইশারী এলাকায় তোলপাড় সৃষ্টি হলে, নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ঘটনার মুল নায়ক আবদুর রশিদকে আটক করে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কুদ্দুস ফরাজী জানান, বাকী আসমীদের সনাক্ত করে আইনের আওতায় আনার জন্য অভিযান চলমান রয়েছে।