সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবা নিয়ে স্বামী মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), স্ত্রী তানিয়া আক্তার (২১) ও মোঃ সজীব(১৯) কে আটক করে পুলিশ।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকাল ৪টার দিকে তাদেরকে আটক করে।
আটককৃতরা হলেন, মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), পিতা- মোঃ আমির হোসেন, সাং-ছৈনপুর, সেলিম হাজীর বাড়ী প্রকাশ হানিফ মাওলানার বাড়ী, টংকি বাজারের পশ্চিম পাশে, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-হাটখোলা, স্বপ্ন ম্যানশন, ৩য় তলা, থানা-বাকলিয়া, তানিয়া আক্তার (২১), স্বামী- মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন, পিতা- মৃত শরীফ উদ্দিন, সাং-ছৈনপুর, সেলিম হাজীর বাড়ী প্রকাশ হানিফ মাওলানার বাড়ী, টংকি বাজারের পশ্চিম পাশে, থানা-মুরাদনগর, জেলা-কুমিল্লা, বর্তমানে-হাটখোলা, স্বপ্ন ম্যানশন, ৩য় তলা, থানা-বাকলিয়া, এবং মোঃ সজীব (১৯), পিতা- মৃত শরীফ উদ্দিন, সাং-বগীরাতপুর, সোনা মিয়া মাস্টার বাড়ী, থানা-নরসিংদী সদর, জেলা-নরসিংদী, বর্তমানে-কোনাপাড়া, আইডিয়াল রোড, গ্রীন বিল্ডিং, থানা-ডেমরা, জেলা-ঢাকা।
বাকলিয়া থানার এএসআই(নিঃ) সুজন চন্দ্র রায় বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার পিস ইয়াবাসহ মোঃ ওমর ফারুক প্রকাশ ফারুক হোসেন (২১), তানিয়া আক্তার (২১) ও মোঃ সজীব(১৯) কে গ্রেফতার করেন।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

