সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৩৪) নামে এক যুবক কে আটক করেছে ডিবি পুলিশ।
রবিবার (১০ অক্টোবর) রাত সাড়ে সাতটার দিকে তাকে আটক করে।
আটককৃত মোজাম্মেল হক (৩৪), পিতা-মৃত সামশুল হক, সাং-মনেয়াবাদ, সামশুল আলমের বাড়ী, ০৯ নং ওয়ার্ড, পোঃ বাজালিয়া, থানা-সাতকানিয়া, বর্তমানে-বিউসির মোড়, নোয়া পাড়া, ইদ্রিস এর ভাড়াঘর, দোহাজারী, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম।
মহানগর গোয়েন্দা (দক্ষিণ) বিভাগের সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোঃ দেলোয়ার হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কল্পলোক আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে ৭ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মোজাম্মেল হক (৩৪) কে গ্রেফতার করেন।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

