সিপ্লাস প্রতিবেদক: ভিডিও ফুটেজ দেখে এক অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীকে সনাক্ত এবং বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে বাকলিয়া থানা পুলিশ।
বুধবার(১৬জুন) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
অবৈধ অস্ত্র ব্যবহারকারীর নাম মোঃ জাহিদুর আলম(২৪)।
বুধবার(১৬ জুন) রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার বাঁশখালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী বাকলিয়া থেকে একটি বিদেশী পিস্তল ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আদালত সূত্রে জানা যায়, গত ১১ জুন বাকলিয়া থানাধীন আব্দুল লতিফ হাটখোলার বড় মৌলভী কবরস্থানে সাইনবোর্ড লাগানোর বিষয়কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় অবৈধ অস্ত্র ব্যবহার করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের ব্যক্তির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত অস্ত্র মামলা রুজু করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন বাকলিয়া থানার আদালত সেৱেস্তা।








