নিউজটি শেয়ার করুন

বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ৩৬ দোকান-ঘর পুড়ে ছাই

বাকলিয়ায় অগ্নিকাণ্ডে ৩৬ দোকান-ঘর পুড়ে ছাই

সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

এতে অন্তত ৩৬টি বিভিন্ন দোকান ও ঘর পুড়ে গেছে।

এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের দাবী।

আজ সোমবার (২১ জুন) সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক জানে আলম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সকাল ৭টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, ভ্যানের ওপর ফল রেখে উপরে টিনের ছাউনি দেওয়া ছিল দোকানগুলোতে। অগ্নিকাণ্ডে ৩৬টি কাঁচা দোকানঘর পুড়ে গেছে। ঘরগুলোতে ফল রেখে বিক্রি করা হতো। বেশিরভাগ দোকানেই আমের ব্যবসা করা হতো। বৈদ্যুতিক কারণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।