সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া এলাকার বলিরহাটে বনবিভাগের অবৈধ কাঠ জব্দ করতে গিয়ে স্থানীয় সন্ত্রাসীদের হামলায় ৪ র্যাব সদস্য আহত হয়েছে। এসময় র্যাবের গাড়িও ভাঙচুর করা হয়েছে।
রবিবার (১১ জুলাই) দুপুর ২টা এই ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় র্যাবের কয়েকটি গাড়ি অবস্থান করছে। হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন র্যাবের অধিনায়ক লে. কর্নেল মো. মশিউর রহমান জুয়েল।








