সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানাধীন শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ এক্সেস রোডে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১ হাজার ২৫০ পিস ইয়াবা, নগদ ৬৯ হাজার ৫০০ টাকা ও ১টি মোটরসাইকেলসহ মোঃ জাহেদ (২৩) ও মোঃ লিয়াকত আলী চৌধুরী (২৭) নামে দুইজনকে আটক করে পুলিশ।
শনিবার (২ অক্টোবর) রাত সাড়ে দশটার দিকে দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, মোঃ জাহেদ (২৩), পিতা- মোঃ সেকান্দর, স্থায়ী : সাং- বহদ্দারহাট বারইপাড়া, হাজী আব্দুস সালাম কন্টাক্টরের বাড়ির পাশে, আবুল কাশেম কন্টাক্টরের বাড়ি, থানা- চাঁদগাঁও, এবং মোঃ লিয়াকত আলী চৌধুরী (২৭), পিতা- মৃত আবুল কালাম, স্থায়ী : (রায়ছড়া, ডোমন চৌধুরী বাড়ী), থানা- বাঁশখালী, জেলা -চট্টগ্রাম ।
বাকলিয়া থানার এসআই(নিঃ) নিদর্শন বড়ুয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহ আমানত সেতু সংযোগ সড়কস্থ এক্সেস রোডে সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১,২৫০ পিস ইয়াবা, নগদ ৬৯,৫০০ টাকা ও ১টি মোটর সাইকেল সহ মোঃ জাহেদ (২৩) ও মোঃ লিয়াকত আলী চৌধুরী (২৭) কে গ্রেফতার করি।
আটককৃৃৃৃৃৃৃতদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।








