নিউজটি শেয়ার করুন

বাকলিয়ায় করবস্থানের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

বাকলিয়ায় করবস্থানের জায়গা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে

সিপ্লাস প্রতিবেদক: পূর্ব বাকলিয়া আবদুল লতিফ হাটখোলা এলাকায় করবস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জন গুলিবিদ্ধ বলে জানা গেছে।

শুক্রবার (১১ জুন) সকাল সাড়ে ১১টায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. জাহাঙ্গীর (৪২), মো. তৈয়ব (২৮), জয় (১৪), শহিদুল্লাহ (৩৮), রিয়াজ উদ্দিন (২০), মো. আসিফ (২৪), মান্নান (৩৯), শাহাব উদ্দিন শাওন (২৫), মো. সামাদ (২২), মাসুদ (২৮), আবদুল্লাহ কাইছার (৩৯), মো. মুরাদ (২৫), মো. ফয়সাল (২৮)। তবে আহত বাকি দুইজনের নাম জানা যায় নি।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন জানান, দুপুর ১২টায় আহত অবস্থায় ১৩ জনকে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সবাইকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি দেন। আহতরা আশঙ্কামুক্ত।