সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাকলিয়ায় গলায় ফাঁস দিয়ে শিরিন বেগম (২৯) নামে এক নারী আত্মহত্যা করেছেন । স্বামীর সঙ্গে অভিমান করে তিনি আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা।
বৃহস্পতিবার (৩ জুন) সকালে নগরের বাকলিয়া থানাধীন তুলাতলি কল্পলোক আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।
শিরিন বেগমের বাড়ি বহদ্দারহাটের চেয়ারম্যান ঘাটা এলাকার শাপলা আবাসিকে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) শীলব্রত বাড়ুয়া বলেন, পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই গৃহবধূ। পরে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।








