আদালত প্রতিবেদক: বাকলিয়া এলাকায় ছোরাসহ চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছেন বাকলিয়া থানা পুলিশ।
আটকরা হলেন, মোঃ রাজিব (১৮), মোঃ আক্তার (১৮), মোঃ সজিব (২০), মোঃ সাহাব উদ্দিন (১৯), মোঃ সোহেল (২০)। ১৪ আগস্ট শনিবার বাকলিয়া থানাধীন মাষ্টার কলোনী সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা তাদের আটক করে থানা পুলিশ।
এসময় তাদের হেফাজত থেকে ৪টি ছোরা, ১টি লোহার কোরাবারী ও ৫টি লোহার রড উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করে আদালতে আনা হলে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।
নিশ্চিত করেছেন বাকলিয়া থানা আদালত সেরেস্তা।








