সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়ার কেভি কনভেশন হলের সামনে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মো. ইস্কান্দার সওদাগর (৫৩) নামে এক ব্যক্তির। পরে পথচারীর ফেসবুক পোস্ট উদ্ধার করে পরিবার।
শনিবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যবসায়ী ইস্কান্দার সওদাগর চান্দগাঁও থানার বলির হাট ঘাটকুল এলাকার মরহুম দুদু মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, বাকলিয়ার কেভি কনভেশন হলের সামনে একটি মোটরসাইকেলকে ট্রাক চাপা দিয়ে চলে যায়। ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। রাস্তায় পড়ে থাকা লাশ ও মোটর সাইকেলের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দেয় এক ব্যক্তি। সেটা দেখেই লাশ উদ্ধার করে পরিবার।
বাকলিয়া থানার ওসি রাশেদুল হক জানান, এরকম কোন দূর্ঘটনার কথা শুনিনি। থানায় কোন মামলাও হয়নি।








