সিপ্লাস প্রতিবেদক: চট্টগ্রাম নগরীতে মো. রাব্বি (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
বাকলিয়া থানার বেলাখান মসজিদ গলি এলাকার আবছার কলোনির ভাড়া বাসা একটি কক্ষ থেকে শুক্রবার (৩০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রাব্বির বাড়ি কুমিল্লা জেলার ভাঙ্গুরা এলাকার মো. জামালের ছেলে। চট্টগ্রাম নগরের একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে তিনি কাজ করতেন ।
বাকলিয়া থানার এসআই জহিরুল ইসলাম বলেন, লকডাউনের কারণে ঈদের দুইদিন আগে ফ্যাক্টরিতে রাব্বির কাজ বন্ধ হয়ে যায়। তার বাবা-মা ঈদে গ্রামের বাড়ি যাওয়ায় সে বাসায় একাই ছিল। আমরা গিয়ে দরজা বন্ধ পাই। পরে দরজা ভেঙে তার লাশ উদ্ধার করি। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা বলে ধরে নেওয়া হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক মর্গে পাঠানো হয়েছে।








