সিপ্লাস প্রতিবেদক: অবৈধ পলিথিন ও মাক্স তৈরী করায় বাকলিয়ার কালামিয়া বাজার মেজর পলিমার ইন্ডাস্ট্রিতে নির্বাহী র্যাব ও পরিবেশ অধিদপ্তরের অভিযান পরিচালিত হয়েছে।
আজ বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম।
তিনি অনুমোদনের বাইরে উৎপাদনের দায়ে মেজর পলিমার ইন্ডাস্ট্রিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন এবং ৬২৫ কেজি পলিথিন উদ্ধার করেন। পাশাপাশি মাস্ক তৈরী না করার জন্য মুচলেকা নেন। এসময় তৈরিকৃত মাস্ক জব্দসহ আর না করতে সতর্কও করা হয়।









