Site icon CPLUSBD.COM

বাকলিয়ায় ফুটপাত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাকলিয়া এলাকার ফুটপাত থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর বাদামতল মোড় এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

তাৎক্ষণিকভাবে লাশের পরিচয় জানা যায়নি। তবে ঐ বৃদ্ধা দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ওই ফুটপাতে পড়েছিলেন বলে জানায় স্থানীয়রা।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ওই বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে আনলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশটি মর্গে রাখা হয়েছে। এখন পর্যন্ত লাশের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৭০ বছর।