নিউজটি শেয়ার করুন

বাকলিয়ায় বাসা থেকে বের হয়ে ৪দিনেও ফেরেননি স্মৃতিশক্তিহীন মালেকা, সন্ধান চায় পরিবার

বাকলিয়ায় বাসা থেকে বের হয়ে ৪দিনেও ফেরেননি স্মৃতিশক্তিহীন মালেকা

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাকলিয়ায় মিয়াখাননগর ইসহাকের পোল ওয়াজের আলী গলির বাসা থেকে বের হয়ে ৪দিনেও ফেরেননি স্মৃতিশক্তিহীন মালেকা বেগম(৪৫)। তার সন্ধান চেয়ে প্রশাসনসহ বিভিন্ন জনের দ্বারস্থ হয়েছেন তার সন্তানেরা।

মালেকা বেগমের সন্ধান চেয়ে তার ছেলে মো. হানিফ নগরীর বাকলিয়া থানায় একটি সাধারণ ডায়েরী (জিডিনং ১২৬৫ তাং ২৬/০৯/২১) করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে মালেকা বেগম কাউকে কিছু না বলে বাসা থেকে বের হন। এরপর এখনো পর্যন্ত তিনি আর বাসায় ফেরেন নি। আত্মীয় স্বজনের বাসাসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি।

জিডিতে আরো উল্লেখ করা হয়, নিখোঁজ মালেকা বেগমের মুখমন্ডল গোলাকার, মাথার চুল কালো, উচ্চতা সাড়ে চার ফুট। তিনি কুমিল্লার আঞ্চলিক ভাষায় কথা বলেন।

কোন স্বহৃদয় ব্যক্তি মালেকা বেগমের খোঁজ পেয়ে থাকলে ০১৮৫০৯৬১৬৭১, ০১৬৪৭১২১৯৯৬ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here