সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানাধীন তক্তারপুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা ছিনতাই কাজে ব্যবহৃত ২টি স্টীলের টিপ ছোরা, ছিনতাইকৃত নগদ ৪২ হাজার ২শ টাকা, ১টি মোটরসাইকেল ও ২টি হ্যালমেট এবং ১টি সিএনজিসহ মোঃ সবুজ ও মোঃ বশির আহাম্মদকে আটক করে পুলিশ।
শনিবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে দুইজনকে আটক করা হয়।
মামলা সুত্রে জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বিকেল আড়াইটার দিকে মামলার বাদী বিকাশ কোম্পানীর এম.এ.ই হিসেবে বাকলিয়া থানা এলাকায় থেকে ব্যবসায়ীদের বিকাশের টাকা লেনদেন শেষে নগদ ২ লাখ ৩ হাজার টাকা নিয়ে মাহিন্দ্রা গাড়ী যোগে বাকলিয়া থানাধীন তুলাতলি মোড় রাহাত্তারপুল আনাস টাওয়ারস্থ বিকাশ ডিষ্টিবিউশন অফিসে উদ্দেশ্যে যাওয়ার পথে শাহ আমানত সংযোগ সড়কস্থ ০৫নং ব্রীজ সংলগ্ন মসজিদের সামনে যাত্রী নামানোর জন্য গাড়ীটি থামায়। মাহিন্দ্রা গাড়ীটি থামানোর পর অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি বাদীকে ধারালো ছুরির ভয় দেখিয়ে তার হাতে থাকা টাকার ব্যাগটি জোর পূর্বক ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল যোগে পালিয়ে যায়। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম বলেন, বাকলিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফেরদৌস জাহান এর নেতৃত্বে তক্তারপুল সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা ছিনতাই কাজে ব্যবহৃত ১টি মাহিন্দ্রা গাড়ী সহ মোঃ বশির আহাম্মদ কে গ্রেফতার করেন। তার তথ্যের ভিত্তিতে চান্দগাঁও থানাধীন ওসমানিয়া পুলেরগোড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি স্টীলের টিপ ছোরা, ছিনতাইকৃত নগদ ৪২ হাজার ২শ টাকা, ১টি মোটরসাইকেল ও ২টি হ্যালমেট সহ মোঃ সবুজ কে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যক্তিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।








