সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকার নেজাম কলোনিতে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে নয়ন নাথ (২২) নামে এক যুবক আত্মহত্যার খবর পাওয়া গেছে। তিনি পটিয়া উপজেলার ভাটিখাইন এলাকার অনিক নাথের ছেলে।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
আত্মহত্যা করা নয়ন নাথ নগরীর লালদীঘির পাড়ে সেন্ট্রাল হোমিও ফার্মেসিতে চাকরি করতেন।
বাকলিয়া থানার এসআই রুপন কুমার মল্লিক বলেন, পারিবারিক কলহের কারণে নয়ন নাথ বাসার ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে নিজের গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় পৌনে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

