Site icon CPLUSBD.COM

বাকলিয়ায় রোহিত হত্যা মামলার প্রধান আসামি আটক

সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়ায় ছাত্রলীগ নেতা রোহিত হত্যা মামলার প্রধান আসামি শাহাবুদ্দীন প্রকাশ শাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ জুন) ভোলা জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রবিবার (১৩ জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।