নিউজটি শেয়ার করুন

বাকলিয়ায় সিএনজি চোর চক্রের ৬ সদস্য আটক

বাকলিয়ায় সিএনজি চোর চক্রের ৬ সদস্য আটক

সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়ায় সিএনজি চোর চক্রের ৬ সদস্যকে ৭টি গাড়িসহ আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হল- মো. আব্দুর রশিদ (৩১) মো. আওলাদ হোসেন (২৫), মো. মোক্তার হোসেন (৩৭), মো. রাসেল (৩৪), মো. নজরুল ইসলাম (৩৫) ও মো. আব্দুল গফুর (৪৮)।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল অবছারবিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে অটোরিকশা চোর চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চুরি যাওয়া ৭টি অটোরিক্সা উদ্ধার করা হয়।

তারা দীর্ঘদিন ধরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরি করে আসছিল। পরে চুরি করা অটোরিকশায় নকল রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে বিভিন্ন এলাকায় বিক্রয় করত তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here