নিউজটি শেয়ার করুন

মায়ের প্রেমিককে রগ কেটে হত্যা করে ছেলে, মা-ছেলে আটক

সিপ্লাস প্রতিবেদক: পটিয়ায় প্রায় ১০ মাস আগে নবী হোসেন হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মায়ের সঙ্গে পরকীয়ার কারণে মায়ের প্রেমিককে রগ কেটে হত্যা করে ছেলে। নিহত নবী হোসেন ভৈরব উপজেলার আগানগর গ্রামের মো. ইসমাইলের ছেলে।

শনিবার মধ্যরাতে মা-ছেলেকে আশুগঞ্জ উপজেলার সোহাগপুর গ্রামের একটি বাসা থেকে আটক করেছে পিবিআই।

আটককৃতরা হলেন, ছেলে সাব্বির (২৪) ও মা শিউলি বেগমকে (৪২)

মামলার তদন্তকারী কর্মকর্তা চট্টগ্রাম পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. মনির হোসেন জানান, ২০২০ সালের ১৭ অক্টোবর চট্টগ্রাম জেলার পটিয়া থানাধীন মনসা আইডিয়াল স্কুলের পূর্ব-উত্তর পাশে একটি অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী এক পুরুষের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলে গিয়ে পিবিআই টিম ফিঙ্গার প্রিন্ট আইডেনটিফিকেশন এন্ড ভেরিফিকেশন সিস্টেমের মাধ্যমে ভিকটিমের পরিচয় উদঘাটনে সক্ষম হয়।

পিবিআই মামলাটি তদন্ত নেয়ার পর গোপন তথ্য পেয়ে প্রাইভেটকারের চালক আশিক ও হেলপার সুমনকে গত বছর ২৩ অক্টোবর ভৈরবের দুটি বাসা থেকে গ্রেপ্তার করে। এরপর তাঁরা দুজন চট্টগ্রাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যার ঘটনাটি স্বীকার করেন।

পিবিআই জানায়, সাব্বিরের বাবা বিদেশ থাকে। সেই সুযোগে তাঁর মা শিউলির সঙ্গে পরকীয়া করে নবী হোসেন। এরই মধ্য শিউলি তাঁর স্বামীকে তালাক দিয়ে নবী হোসেনকে বিয়ে করেন। মায়ের অসম প্রেম ও দ্বিতীয় বিয়ের ঘটনাটি সহ্য করতে পারেননি তাঁর ছেলে সাব্বির।

পিবিআই আরও জানান, নবী হোসেনকে খুন করার পরিকল্পনা করে ছেলে। এই জন্য দুইবার অপহরণের চেষ্টা করেও ব্যর্থ হন। তৃতীয়বার সফল হয়। ওই বছরের ১৬ অক্টোবর কৌশলে মায়ের প্রেমিক নবী হোসেনকে দাওয়াতের কথা বলে একটি প্রাইভেটকারে তুলে কুমিল্লায় নিয়ে যায়। সেখানে তাঁকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। এ সময় গাড়িতে তাঁর দুই বন্ধু সহযোগিতা করে। তারপর তাঁর মরদেহ চট্টগ্রামের পটিয়া ফেলে তাঁরা ভৈরব চলে যায়।

কক্সবাজার থেকে ভৈরব ফেরত যাওয়ার পর হত্যার পরিকল্পনাকারী সাব্বির গাড়ি ভাড়া বাবদ ১৫ হাজার টাকা, খুনের জন্য ৬০ হাজার টাকা তুষারকে পরিশোধ করেন। সেখান থেকে সুমনকে ১৭ হাজার টাকা এবং আশিককে দেন ১৮ হাজার ও তুষার ২৫ হাজার টাকা রাখেন। খবর আজকের পত্রিকার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here