নিউজটি শেয়ার করুন

বাকলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সদস্য আটক

বাকলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ৫ সদস্য আটক

সিপ্লাস প্রতিবেদক: নগরীর বাকলিয়া এলাকা থেকে সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের ০৫ জন সক্রিয় সদস্যদের চাঁদাবাজির অর্থসহ হাতেনাতে আটক।

শনিবার ( ২১ আগস্ট) দুপুর সাড়ে বারটার দিকে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ইকবাল (৫২), পিতা- মৃত হাফেজ আহম্মেদ, সাং- শিকলবাহা, থানা- কর্ণফুলী, মোঃ গিয়াস উদ্দিন (৩০), পিতা- মোঃ জিয়াবল হোসেন, সাং-খোয়াচনগর, থানা-কর্ণফুলী, বর্তমানে- নতুনব্রীজ বাস্তুহারা, থানা-বাকলিয়া, মোঃ কায়ছার (৩১), পিতা-মোঃ জাহেদুল হক, সাং-কয়িকগ্রাম, থানা-পটিয়া, বর্তমানে-চাকতাই ফায়ার সার্ভিস, থানা-বাকলিয়া, মোঃ আবুল কাসেম (৩১), পিতা-সামসুল আলম, সাং-চরলক্ষা, থানা-কর্ণফুলী, বর্তমানে-নতুন ব্রীজ বাস্তুহারা সোবহানের কলোনী, থানা-বাকলিয়া, এবং মোঃ উদয়ন মজুমদার (৩৫), পিতা- মৃত-নির্মল মজুমদার, সাং-পূর্ব বারমাইল, থানা-আনোয়ারা, বর্তমানে- টেরি বাজার, থানা-কোতয়ালী।

র‌্যাব ৭ এর সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া) মোঃ নূরুল আবছার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া এলাকায় কতিপয় চিহ্নিত চাঁদাবাজ জোরপূর্বক ভয়-ভীতি প্রদর্শন করে অবৈধভাবে চাঁদা আদায় করার সময় অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ ইকবাল (৫২), মোঃ গিয়াস উদ্দিন (৩০), মোঃ কায়ছার (৩১),মোঃ আবুল কাসেম (৩১), এবং মোঃ উদয়ন মজুমদার (৩৫)কে আটক করা হয়।

এসময় তাদেরদেহ তল্লাশী করে চাঁদা আদায়ের নগদ ১১,২৩০ টাকা এবং ৩ টি চাকু জব্দ করা হয়।

আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, তারা বিভিন্ন শ্রমিক সংগঠনের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ উক্ত এলাকার আশে পাশের বিভিন্ন সড়কে অবৈধভাবে সিএনজি, টেম্পু, মালবাহী ট্রাকসহ অন্যান্য পরিবহন জোরপূর্বক গাড়ি গতিরোধ করে ও ভাসমান বিভিন্ন ক্ষুদ্র ব্যবসায়ী এবং বিভিন্ন সংস্থার স্থানীয় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছে।

আটককৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here