চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানা জামায়াতে ইসলামীর আমীর আবুল মনসুরকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (০২ নভেমম্বর) ভোরে বাকলিয়া রাহাত্তারপুর এলাকা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে। এ সময় জামায়াত নেতা নছরুল্লাহ আহমেদকেও গ্রেফতার করা হয়।
সিএমপির বাকলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নেজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, আজ ভোরে বাকলিয়া এলাকা থেকে থানা জামায়াতের আমীর আবুল মনসুর ও জামায়াত নেতা নছরুল্লাহকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে ৫/৬টি মামলা রয়েছে।








