সিপ্লাস প্রতিবেদক: বাকলিয়া থানার ময়দার মিল এলাকার একটি ভবনের তৃতীয় তলায় জুয়া খেলার আসর থেকে নগদ ৩ হাজার ২৪২ টাকা ও ৬ প্যাকেট তাসসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা: আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), তাজুল ইসলাম (৩০), মো. সাকিব (২২), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬)।
বাকলিয়া থানার ওসি মো. রুহুল আমিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ময়দার মিল এলাকার একটি ভবনে অভিযানে যায় পুলিশ। এই সময় ভবনের তৃতীয় তলায় একটি রুমে জুয়া খেলার সময় তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ২৪২ টাকা ও ৬ প্যাকেট তাস উদ্ধার করা হয়।








