নিউজটি শেয়ার করুন

বাগদাদির স্থলাভিষিক্ত হলেন আইএস নেতা ইব্রাহিম কোরাইশি

জঙ্গিগোষ্ঠী আইএস তাদের প্রধান নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত করল আবু ইব্রাহিম আল হাশেমি আল কোরাইশিকে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বাগদাদিকে তার সেনাবাহিনী হত্যা করেছে বলে ঘোষণা দেয়ার কয়েক দিন পর আইএসের এ ঘোষণা এলো।

ডোনাল্ড ট্রাম্পের দাবি, সিরিয়ার ইদলিবের তুরস্কনিয়ন্ত্রিত এলাকায় যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের এক অভিযানে আইএস নেতা আবু বকর আল বাগদাদির মৃত্যু হয়েছে।