ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাস লক্ষ্য করে অন্তত তিনটি রকেট ছোড়া হয়েছে, এর মধ্যে একটি রকেট দূতাবাসের ক্যাফেটেরিয়ায় আঘাত হেনেছে।
অপর দুটি রকেট দূতাবাসের অল্প দূরে গিয়ে পড়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
নিরাপত্তা সূত্রগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রোববার বাগদাদের সুরক্ষিত এলাকা গ্রিন জোনের ভিতরে ছোড়া পাঁচটি কাতিউশা রকেটের মধ্যে অন্তত একটি মার্কিন দূতাবাসে আঘাত হেনেছে, এতে তিন জন আহত হয়েছে।
রয়টার্স রকেট হামলার এ ঘটনাটি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।








