Site icon CPLUSBD.COM

বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভা শারদীয় দুর্গাপূজায় তিনদিন সরকারি ছুটির দাবি

সিপ্লাস ডেস্ক: সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় তিনদিনের সরকারি ছুটির দাবিতে এক সভা বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) কেন্দ্রীয় সংসদের উদ্যোগে গত ১১ অক্টোবর নগরীর আন্দরকিল্লা মোড়স্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয় এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাশ।

স্বাগত বক্তব্য রাখেন বাগীশিক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. অঞ্জন কুমার দাশ। বাগীশিক কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক পলাশ কান্তি নাথ রণী’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা লায়ন দিলীপ কুমার শীল, পৃষ্ঠপোষক তপন কান্তি ধর, সিনিয়র সহ-সভাপতি ঝুন্টু চৌধুরী, সহ-সভাপতি ডা. কথক দাশ, সহ-সাধারণ সম্পাদক এস প্রকাশ পাল, প্রকৌশলী সুমন সেন, সাংগঠনিক সম্পাদক পলাশ দত্ত, দপ্তর সম্পাদক সজীব দত্ত সৌরভ, অর্থ সম্পাদক রাশু কান্তি বিশ্বাস, সহ-অর্থ সম্পাদক রতন কুমার বণিক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক লায়ন কৈলাশ বিহারী সেন, সাংস্কৃতিক সম্পাদক রিষু তালুকদার, সহ-সাংস্কৃতিক সম্পাদক যীশু সেন, প্রচার সম্পাদক সুমন দাশ, সহ-প্রচার সম্পাদক ঝন্টু শীল, প্রকাশনা সম্পাদক মোহন চৌধুরী, সহ-প্রকাশনা সম্পাদক লিটন কান্তি দে, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক চন্দন দেবনাথ, মহিলা সম্পাদিকা বৃষ্টি বৈদ্য, নির্বাহী সদস্য বিকাশ কান্তি চৌধুরী, বিকাশ রায়, নিউটন চৌধুরী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সংবিধানে সকল ধর্মের মানুষের জন্য সমান অধিকার ও সুযোগ সুবিধার বিধান থাকা সত্ত্বেও এদেশের হিন্দু সম্প্রদায় সে সুযোগ সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছে। এদেশের হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে শারদীয় দুর্গাপূজা। পাঁচদিনের পূজার জন্য সরকারি ছুটি দেওয়া হয় মাত্র একদিন। যা হিন্দুদের সঙ্গে চরমভাবে বৈষম্য। বিজয়া দশমীর দিন একদিন সরকারি ছুটি থাকায় হিন্দু সম্প্রদায় পরিবার-পরিজন নিয়ে ধর্মীয় উৎসব পালন করার সুযোগ থেকে বঞ্চিত থাকে। তাই শারদীয় দুর্গাপূজায় তিন দিনের সরকারি ছুটি ঘোষণার জোর দাবি জানান বক্তারা।

এছাড়া সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজায় সংগঠনের পক্ষ থেকে গরীব ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ এবং পূজাম-প পরিদর্শন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।