সিপ্লাস ডেস্ক: বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) রাঙ্গুনিয়া উপজেলা সংসদ গঠন অল্পে এক সভা সংসদের সভাপতি শৈবাল চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদের সভাপতি অমৃতলাল দে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন সহ-সভাপতি শুভাশিষ চৌধুরী,উপদেষ্টা এড.পংকজ চৌধুরী, সুনীল শ্যাম, সভায় উপস্হিত ছিলেন সুপায়ন সুশীল, ডাঃ রুপন কান্তি শীল, সুভাষ শীল, জিত শর্মা, রতন দেব, শিপন সাহা,সেন্টু সাহা, প্রবীর সাহা, জিকসেন সাহা, শিবু চক্রবর্তী, বাদল সাহা, সুমন কুমার দে,অনুজিত দে, দোলন দে, জয়ন্ত দে, সপু মালাকার, শুভ শীল, মিল্টন চক্রবর্তী, টিপলু নাথ,রতন দেব প্রমূখ।
সভায় বিগত কমিটি বিলুপ্ত ঘোষনা করে ডাঃ রুপন কান্তি শীল কে সভাপতি ও মিল্টন চক্রবর্তী কে সাধারণ সম্পাদক করে আগামী ২০২১-২০২৩ সালের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

