Site icon CPLUSBD.COM

বাঘাইছড়ির মারিশ্যা থেকে রাঙ্গামাটি বিরতিহীন বাস সার্ভিস না থাকায় চরম বিপাকে যাত্রীরা

রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলা হতে রাঙ্গামাটিতে যোগাযোগের জন্য কাচালং নদীর পানি শুকিয়ে যাওয়ায় বিকল্প সড়ক পথে মারিশ্যা থেকে রাংগামাটি বিরতিহীন বাস সার্ভিস আজও শুরু না হওয়ায় চরম বিপাকে পড়েছে যাত্রীরা।

যাত্রী সাধারণের মারিশ্যা রাঙামাটি জাতায়াতের সুবিধার্থে প্রতিবছর মৌসুমের প্রথমার্ধে মানুষ রাঙ্গামাটি বিরতিহীন বাস সার্ভিস প্রদান করা হতো যাহা অদ্যবধি করা হয়নি ফলে যাতায়াত ব্যবস্থায় যাত্রীরা চরম দুর্ভোগে ভুগছেন এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন দীর্ঘদিন থেকে মারিশ্যা রাঙ্গামাটি যাত্রীবাহী লঞ্চ লংগদু উপজেলার এবং নতুন ভাবে পরিচালিত দ্রুতযান স্পিডবোট দুরছড়ি বাজারে অবস্থান করছে এতে মারিশ্যা থেকে রাঙ্গামাটি চলাচলকারি যাত্রীরা সকল জরুরি কাজ সম্পাদনে সীমাহীন দুর্ভোগে ভুগছেন।

এ বিষয়ে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবীব জিতু বলেন,বিষয়টি জনস্বার্থে গুরুত্বপূর্ণ তাই অন্যান্য বারের ন্যায় এবারো বাস চালুর জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিষয়টি জানানো হয়েছে তিনি জনস্বার্থে দ্রুত ব্যাবস্থা নিবেন বলে জানিয়েছেন।

খাগড়াছড়ি জেলা বাস মালিক সমিতির সদস্য দিলীপ কুমার দাশ বলেন আমি বিষয়টি কার্যকরি কমিটিকে জানিয়েছি এই সমস্যা সমাধানে দ্রুত সমাধান করবেন বলে জানিয়েছেন।এদিকে সচেতন মহল জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে বিষয়টির জন্য জরুরি ভিত্তিতে কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন ।