২০১৯-২০ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় বাঘাইছড়ির ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টা বীজ ও সার সহায়তা প্রদান উপলক্ষে শনিবার সকাল দশ ঘটিকার সময় উপজেলা মিলনায়তন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত আলোচনা সভায় বাঘাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমার সভাপতিত্বে, বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ উপসহকারী অফিসার তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক পবন কুমার চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাংগামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষ্ণ প্রসাদ মল্লিক, বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, বাঘাইছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি আবদুল আজিজ, বাঘাইছড়ি উপজেলা কৃষি সম্প্রসারণ উপ-সহকারী অফিসারগন ও উপকার ভোগী ২৫০জন প্রান্তিক কৃষক।
আলোচনা সভা শেষে প্রত্যেক প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ভুট্টার বীজ ২ কেজি ৩০কিজি সার প্রদান করা হয়।








