আবু নাছের, বাঘাইছড়ি (রাংগামাটি): রাংগামাটির বাঘাইছড়ি উপজেলায় তীব্র বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।
সাজেক ইউনিয়ন এর নিউ থাংথাং,উলংক্কর,বেতলিং, শিয়ালদাহ, রুইলুই, কংলাক,জীবতলী গ্রামের পুর্ব জীবতলী, সন্দুল আদাম, রাবার বাগান এলাকায় সবচাইতে বেশি বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।তবে শুকনো মৌসুমে পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট দীর্ঘদিনের।
এই সময় পাহাড়ের ঝর্না শুকিয়ে যায় এবং রিংওয়েল এর পানির লেয়ার কমে যায় তাই পাহাড়ে বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়। সাজেক নিউ থাং থাং এলাকার বাসিন্দা শোয়েব ত্রিপুরা বলেন, এ সময় আমরা বৃষ্টির পানি সংরক্ষণ করে পান করতাম কিন্তু দীর্ঘদিন ধরে বৃষ্টি না হওয়ায় আমরা তীব্র পানির সংকটে আছি। পূর্ব জীবতলী গ্রামের রানী চাকমা বলেন, আমরা কোন দেশে বসবাস করছি জানি না আমরা কি খাবার পানির অভাবে মারা যাবো। সাজেকে ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নেনশন চাকমা বলেন,শুকনো মৌসুমে সবচেয়ে বেশি অসহায় সাজেক ইউনিয়ন এর জনসাধারণ দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় গভীর নলকূপ বসানো যাচ্ছে না।ঝর্না শুকিয়ে যাওয়ায় এখন একমাত্র ভরসা বৃষ্টির উপর কিন্তু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় চরম দুর্ভোগে দিন কাটছে এই পাহাড়ি মানুষগুলোর।
বাঘাইছড়ি জনসাস্থ্য কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, শুকনো মৌসুমে পানির সংকট দেখা দেওয়ার কারন হচ্ছে পানির লেয়ার কমে যাওয়া আমরা আগে রিংওয়েল করেছিলাম কিন্তু রিংওয়েল গুলো শুকনো মৌসুমে শুকিয়ে যায়। তাই আমরা ডীপ টিউবওয়েল স্থাপন করে যাচ্ছি এবং পাহাড়ের মানুষের শতবাক বিশুদ্ধ পানি সরবরাহ করার লক্ষে আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

