নিউজটি শেয়ার করুন

বাঘাইছড়িতে পর্দা উঠলো বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর ১০০বলের ক্রিকেট টুর্নামেন্টের

আবু নাছের, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ক্রীড়া সংস্থার মাঠে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে  উদ্বোধন হয়ে গেলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির মুজিববর্ষ ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট।

এই টুর্নামেন্টে উপজেলার ১৬টি শক্তি শালী দল অংশ গ্রহণ করছে।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করছে দুরছড়ি ভলেন্টিয়ার সংঘ ও পশ্চিম মুসলিম ব্লক ক্রিকেট একাদ্শ।

বুধবার (২৭ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা ক্রিড়া সংস্থার মাঠে এই খেলার চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন এবং শান্তির প্রতিক পায়রা উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম।

পরে উজনী যুব শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি মনোমুগ্ধকর নৃত্য পরিবেশন করা হয়।

বাঘাইছড়ি পৌরসভার কার্যসহকারী আশিকুর রহমান মানিক এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান।

আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন মামুন, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ তোফায়েল আহম্মেদ, কাচালং মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও হৃদয় বাঘাইছড়ি সংগঠনের উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার,কষি উপসহকারী কৃষি কর্মকর্তা আহসান হাবীব, আমতলী ইউনিয়নের চেয়ারম্যান রাশেল চৌধুরী, সেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রকৌশলী মাহামুদুল হাসান সোহাগ সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অগনিত ক্রিকেট প্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

উক্ত খেলায় টসে জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেয় পশ্চিম মুসলিম ব্লক একাদশ। দুরছড়ি ভলান্টিয়ার সংঘ ব্যাট করতে নেমে ১০০বলে ৩ উইকেট হারিয়ে ১৭৩রান সংগ্রহ করে। জবাবে পশ্চিম মুসলিম ব্লক একাদশ ৫০ বলে সবগুলো উইকেট হারিয়ে ১০২ করেন। ফলে দুরছড়ি ভলান্টিয়ার সংঘ ৭১ রানে জয়ী হয়।

৫২ রান করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন দুরছড়ি ভলান্টিয়ার সংঘের খেলোয়াড় মোঃ সাইফুল ইসলাম।