Site icon CPLUSBD.COM

বাঘাইছড়িতে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে ইয়ুথ ওয়েলফেয়ার মিশনের কম্বল বিতরণ

সিপ্লাস ডেস্ক: শীতে উঞ্চতা দিতে রাঙামাটির বাঘাইছড়িতে অসহায় শীতার্ত পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে কম্বল বিতরণ করেছে ইয়ুথ ওয়েলফেয়ার মিশন বাংলাদেশ।

এছাড়া আগামী ১১ই জানুয়ারি ২য় ধাপে সাজেক ইউনিয়নস্থ রুইলুই পাড়া, কংলাক পাড়াসহ বিভিন্ন গ্রামে প্রায় দুই শতাধিক শীতার্তের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণের জন্য স্থানীয় সংগঠন হৃদয়ে বাঘাইছড়িকে কম্বল হস্তান্তর করা হয়।

শুক্রবার(৮জানুয়ারী) আয়োজিত এই অনুষ্ঠানে মিশনের কো-অপারেটর অনিক মজুমদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন ইমন শর্মা।

এতে আরও উপস্থিত ছিলেন মিশনের কো অপারেটর শ্রী প্রবীর বিশ্বাস বাপ্পা, অনিক রায়, সঞ্জয় সরকার, সৌরভ ধর, নয়ন মজুমদার, প্রসেনজিৎ দাশ, প্রীয়তম ধর, নিশান দাশ গুপ্ত।

অনুষ্ঠান উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি অজিত কুমার দাশ।

এতে প্রধান অতিথির বক্তব্যে মিশনের উপদেষ্টা ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি উত্তম কুমার শর্মা সংগঠনের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিশনের প্রধান পৃষ্ঠপোষক ও রুবেল সাহা ও অন্যতম পৃষ্ঠপোষক শ্যামদাশ ধর।

৩৬ নং সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলশন চাকমা নয়নের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রনজিৎ কুমার দে, হাবিবুর রহমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি বিপ্লব তালুকদার, সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি প্রদীপ চৌধুরী, সচিব বিশ্বজিৎ চক্রবর্তী ও স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।