নিউজটি শেয়ার করুন

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে ইফার সাংস্কৃতিক অনুষ্ঠান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে ইফার সাংস্কৃতিক অনুষ্ঠান মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ।

মঙ্গলবার(৭মার্চ ) সকাল ১০টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় ইসলামিক ফাউণ্ডেশন এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান মিলাদ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশন এর সুপারভাইজার মোঃ জয়নাল আবেদিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামিলীগ এর সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন আল মামুন, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ,সাংবাদিক আবু নাছের মডেল কেয়ারটেকার মোঃ সোহেল আহম্মেদ প্রমুখ । এ সময় শতাদিক শিক্ষক/শিক্ষিকা ও উপস্থিত ছিলেন।

সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা শেষে (১ম, ২য়,৩য়)বিজয়ীদের মধ্যে পুরস্কার এবং সনদ বিতরণ করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আত্মার মাঘফিরাত , দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় ।