বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি মডেল টাউন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়েছে ২৭ বিজিবি মারিশ্যা জোনের বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার(১১ ফেব্রুয়ারী) সকাল ১১ ঘটিকায় এই অভিযান চালায় বিজিবি মারিশ্যা জোন।
এসময় বিজিবির অবস্থান টের পেয়ে পালিয়ে যায় কাঠ পাচারকারীরা। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫৬ টুকরা ৩ ট্রলি ( ২০২ ঘন ফুট) গোদা কাঠ আটক করে বিজিবি।
আটককৃত কাঠের স্থানীয় বাজার অনুযায়ী আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ৮১ হাজার ৮ শত টাকা বলে জানাযায় বিজিবি।








