নিউজটি শেয়ার করুন

বাঘাইছড়িতে ভাল্লুকের কামড়ে যুবক আহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দূর্গম নিউ থাংনান এলাকায় ভাল্লুকের আক্রমনে পান্থ ত্রিপুরা (২১) নামের স্থানীয় যুবকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে।

সে স্থানীয় রবি ত্রিপুরার ছেলে বলে নিশ্চিত করেছে সাজেক ইউপি সদস্য জুপ্পুই থাং ত্রিপুরা।

জানাযায়, ১৬ নবেম্বর সকালে পাহাড়ে কাজ করার সময় হঠাৎ একটি বড় ভাল্লুক পান্থ ত্রিপুরার উপড় আক্রমণ চালায় এতে তার ডান হাত সহ শরিরের বিভিন্ন অংশ ছিড়ে যায়, তার আর্ত চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ভাল্লুকটি গভীর জঙ্গলে পালিয়ে যায়।

পরে সংবাদ পেয়ে ৫৪ বিজিবির নিউ থাংনান বিওপির বিজিবি সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ক্যাম্পে এনে উন্নত চিকিসা দেয়।

বর্তমানে সে বিজিবি হেফাজতে চিকিৎসাধিন বলে জানিয়েছে তার পরিবার।