বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার রুপকারি ইউনিয়ন এর দোখাইয়া ধর্মশালার বুদ্ধ বিহারে ভোর রাতে দুর্বৃত্তরা শ্রমন তরুণ জীবন চাকমা বর্তমান নাম বোদি ভিক্ষু শ্রমনকে (৫৫)কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে দান বাক্স লুট করে নিয়ে যায়।
বুধবার(২২জুলাই) সকালে দায়ক দায়িকারা সকলে বুদ্ধ বিহারে গিয়ে বোদি প্রিয় শ্রমনকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া আসেন। হাসপাতালে তাকে ক্ষত স্থান সেলাই করে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, তরুণ জীবন চাকমা ওরফে বদি ভিক্ষু শ্রমন পিতা সুভাস চন্দ্র কার্বারী রুপকারী ইউনিয়নের মাইসছড়ি গ্রামের সুভাষ চন্দ্র কার্বারির ছেলে। এলাকায় কিছু বিপদ গামী যুবক মদ পান করে এমন ঘঠনা ঘটাতে পারে বলে স্থানীদের ধারণা।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মনজুর জানান আমি বিষয়টি শুনেছি এটি একটি নেক্কার জনক ঘটনা। দুষ্কৃতকারী যত বড় শক্তি শালী হোক না কেন তদন্ত সাপেক্ষে কঠিন শাস্তি শাস্তির আওতায় আনা হবে।








