নিউজটি শেয়ার করুন

বাঘাইছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়িতে চাঁদের গাড়ি (জীপ) উল্টে একজন নিহত ও ৩ জন আহত হয়েছেন।

সোমবার (১৭ মে) সকাল ৭টার দিকে মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই টিলা নামক এলাকায় তামাকবাহী চাঁদের গাড়ী (জীপ) উল্টে গাড়ির হেলপার বাঘাইছড়ি পৌর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেনের একমাত্র ছেলে মোফাজ্জল হোসেন (১৬) নিহত ও জীপ চালক এরশাদসহ ৩ জন গুরুতর আহত হয়েছেন।

তাদেরকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মোফাজ্জল হোসেন উপজেলার উগলছড়ি এলাকার বাসিন্দা।

ঘটনাটি নিশ্চিত করেন বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেন খান।