রাজস্থলীর প্রতিনিধি: রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাকড়াছড়ি পাড়া নামক এলাকা হতে এক কৃষক অপহরণের শিকার হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় এলাকাবাসীর সুত্রে জানাযায়, মঙ্গলবার ১১ মে রাত আনুমানিক ২ ঘটিকার সময় পুচিংমং মারমা (৫৫) নামক এক কৃষককে অস্ত্রমুখে অপহরন করে গভীর অরন্য পাহাড়ের দিকে নিয়ে গেছে বলে জানাগেছে।
৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমার ইউনিয়ন হতে একজন কৃষককে সন্ত্রাসীরা অপহরন করেছে। তার পরিবার এখনো থানায় অভিযোগ করেনি।
এব্যাপারে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরীর সাথে আলাপ কালে তিনি বলেন, ঘটনা আমি এখনো শুনেনি।যদি কেউ অভিযোগ করে তাহলে অভিযোগের প্রেক্ষিতে উদ্ধারের চেষ্টা চালানো হবে।








