নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়াতে তথ্যমন্ত্রী যাচ্ছেন আজ

বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ও আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ডঃ হাসান মাহমুদ এমপি আজ রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে আসছেন।

ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা জানান, উপজেলা নির্বাহী অফিসারের সূত্রে তথ্যমন্ত্রীর আগমনের কথা নিশ্চিত করেছেন। মন্ত্রী ইউনিয়নের ৩শত পরিবারকে শীতবস্ত্র বিতরণ করবেন বলে জানা গেছে।

এ সময় উপস্থিত থাকবেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক।