রাজস্থলী প্রতিনিধি: নভেল করোনা ভাইরাস (কভিট ১৯) এর প্রভাবে প্রতিনিয়ত লক্ষলক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে,খেটে খাওয়া দিন মজুর মানুষেরা খাবার সংকটে ভুগছেন।
ঠিক সেই সময়ে মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার খাদ্য সামগ্রী উপহার পৌছে দিচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চল গুলোতেও।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল ২০২০) সকাল ১১ ঘটিকায় রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে প্রাপ্ত দূর্যোগ ব্যাবস্থাপনার সহযোগিতায় বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে দুইশত কর্মহীন পরিবারের মাঝে প্রধান মন্ত্রীর পক্ষ হতে খাদ্য সামগ্রী উপহার প্রদান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম,সমাজ সেবা কর্মকর্তা জাফর আহাম্মদ,৩নং বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা,ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, মং উ মারমা, রফিকুল ইসলাম গাজী,মহিলা সদস্য সালমা আকতার,মাথুই মারমা, প্রমুখ।








