রাজস্থলীর বাঙ্গালহালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শুক্রবার (২৯ নভেম্বর) সকালে ট্রিটমেন্ট চক্ষু হাসপাতাল চট্রগ্রামের উদ্যোগে চক্ষু রোগীদের চক্ষু সেবা প্রদান করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, জাতীয় চক্ষু বিশেষজ্ঞ ডা: সাহেদ বিবিএস (বিজিসি) ইউনিয়নের বিভিন্ন এলাকা হতে রোগী এসে তাদের সমস্যার কথা তুলে ধরেন, এবং রোগীদের প্রাথমিক চিকিৎসা ও পরামর্শ প্রদান করেন বিশেষজ্ঞরা।
একজন চক্ষু রোগীর সাথে কথা বল্লে তিনি জানান, আমার চোখে দীর্ঘদিন যাবৎ ব্যাথা করছে,আমাকে কিছু মেডিসিন লিখে দিয়েছেন এবং চশমা ব্যাবহার করতে বলেছেন।
চক্ষু বিশেষজ্ঞ ডাঃ সাহেদ বলেন, বর্তমানে চোখের সমস্যা জনিত রোগ দেখা যাচ্ছে প্রতিনিয়ত। যারা টাকার জন্য চিকিৎসা নিতে পারছেন্না তাদের সুবিধার্থে আমরা চট্রগ্রাম ট্রিটমেন্ট চক্ষু হাসপাতালের উদ্যোগে রোগীদের নিকট সেবা পৌছে দিচ্ছি।

