রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩টি ব্লকের মোট ১৩০ জন কৃষকদের মাঝে রবিবার (১২ এপ্রিল)সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে প্রনোদনা কর্মসূচীর আওতায় বীজ সার ও উপকরণ বিতরন করা হয়েছে।
এসময় কৃষকদের মাঝে ২০ কেজি ডেপ সার,১০ কেজি এম ও পি সার,ও আউস ২০ ধান ৫ কেজি করে প্রদান করা হয়েছে।
পরে নির্বাহী অফিসার বাঙ্গালহালিয়া বাজারের বিভিন্ন মুদিমাল দোকান পরিদর্শন করেন এবং দোকানীদের বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন তিনি।
উপস্থিত ছিলেন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, উপজেলা কৃষি কর্মকর্তা হাসিবুল হাসান,রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহাম্মদ খান,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাজল নাথ,প্রকাশ কুমার দে,পুলু মারমা,ইউপি সদস্য মংউ মারমা,বিশ্বনাথ চৌধুরী,আলমগীর হোসেন,বাঙ্গালহালিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ মোঃ সোলাইমান, বাজার পরিচালনা কমিটির সভাপতি আবু সৈয়দ তালুকদার, সাধারণ সম্পাদক অরুন সেন, প্রমুখ।

