নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়ায় বিজয় দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৮:৩০ ঘটিকার সময় ইউনিয়ন পরিষদ চত্তর থেকে বিশাল এক র‍্যালী বের হয়, র‍্যালীটি বাজারের গুরুত্ব পূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রাথমিক বিদ্যালয় গিয়ে বিরতি নেয় শহিদের স্মরণে পুস্পমাল্য অর্পণ করার শেষ হলে পূনরায় র‍্যালীটি সভা মঞ্চে রওয়ানা হয়।

পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নয়ন চৌধুরীর সঞ্চালনায় বাঙ্গালহালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ঞোমং মারমা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি পুলক বড়ুয়া।
বিশেষ অতিথি ছিলেন,
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রেস ক্লাবের সাধারণ সসম্পাদক হারাধন কর্মকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলঙ্গীর হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম চৌধুরী, নজরুল ইসলাম,মংউ মারমা,
কৃষকলীগের ইউনিয়ন সভাপতি আদুমং মারমা, কামাল হোসেন, সুইচাপ্রু মারমা, আবু মুছা, সুমন বড়ুয়া,ফোরকান, মাসুম,রাজু চৌধুরী, ক্যাসুইউ মারমা,সাহেদ চৌধুরী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের মধ্যদিয়ে ১৬ ডিসেম্বর বাংলাদেশ এর নতুন অধ্যায় শুরু হয়।
জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা লাল সবুজের সোনার বাংলা পেয়েছি,
বাংলাদেশ কে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নেতাকর্মীদের এক হয়ে কাজ করার আহবান জানান।
সকল মুক্তিযোদ্ধা ও শহীদের ঋণ কখনোই ভূলবেনা বাঙ্গালি জাতী বলে মন্তব্য করেন বক্তারা।