রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রায় ৪৮০০ জন ব্যাক্তিকে ব্রাকের উদ্যোগে কীটনাশক যুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ করা হয়।
রবিবার (২২ মার্চ ২০২০) সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের হল রুমে তাদের মাঝে এই মশারী দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন,বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমা,ব্রাকের (পিও)সীমা চনচংগা,বিশ্বনাথ চৌধুরী, ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,মাসুম তালুকদার।








