রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় সোমবার (২২ মার্চ) বিকাল ৪ টায় বাঙ্গালহালিয়া বাজারের নবনিযুক্ত পরিচালনা কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতাদের সংবর্ধনা প্রদান করেন বাঙ্গালহালিয়া সিএনজি এসোসিয়েশন কমিটি।
সিএনজি এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক মোঃ মাসুম তালুকদার এর সঞ্চালনায় ও সভাপতি মোঃ সেলিম এর সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রোঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন,ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,ইউপি সদস্য নজরুল ইসলাম,রেজাউল আলম মাস্টার,বাজার ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শামসুল আলম, সংবর্ধিত অতিথি বৃন্দ ছিলেন, নবনিযুক্ত বাঙ্গালহালিয়া বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি জাহাঙ্গীর আলম চৌধুরী, সহ-সভাপতি আবুল কাশেম সওদাগর, সাধারণ সম্পাদক অরুন সেন,প্রমুখ।
এসময় প্রধান অতিথি বলেন,বাঙ্গালহালিয়া বাজার পরিচালনার স্বার্থে কমিটি তথা জনসাধারণের সুবিধার্থে সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।
তিনি আরো বলেন,আইনশৃঙ্খলা রক্ষার্থে বাজারে কোন প্রকার যাহাতে অনিয়ম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং সৎ ভাবে ব্যবসায়ীরা নিজনিজ ব্যবসা পরিচালনা করার জন্য আহবান জানান তিনি।

