Site icon CPLUSBD.COM

বাঙ্গালহালিয়ায় সূর্য মেলা উদযাপন

রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়ায় রবিবার (৯ ফেব্রুয়ারী) প্রতিবছরের ন্যায়ে সনাতন ধর্মতাবলম্বী দের ঐতিহ্যবাহী পূজা উপলক্ষে সূর্য মেলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত হয়েছে।

পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা থেকে দোকানীরা এ মেলায় এসে বাহারী মিষ্টি সহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাদনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠ সহ বাশ বেতের তৈরী করা হস্তশিল্প দোকানে পসরা সাজিয়ে রাখে। প্রতি বছর বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থীরা এ মেলায় এসে তাদের পরীবারের প্রয়োজনীয় তৈজসপত্র কিনে নেয়।

এবারেও মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভির ছিল। এ বিষয়ে মেলা আয়োজক কমিটির একজন বলেন, মেলার দর্শনার্থীদের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসনের পাশাপশি নিজস্ব উদ্যোগে পর্যাপ্ত বলানটিয়ার রয়েছে।

তিনি আরো বলেন, প্রতি বছরের ন্যায় এবারেও মেলায় দর্শনার্থীদের উপচেপরা ভির ছিল। কোন রকম সমস্যা সৃষ্টি হয়নি,এবং সকলের সহযোগীতায় উক্ত মেলাটি সম্পন্ন করতে পেরে সকলকেই ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।