রাজস্থলী প্রতিনিধি: রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৩২৫ পরিবারের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদের পক্ষথেকে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। সম্প্রতি নভেল করোনাভাইরাস প্রাদুর্ভাব জনিত কারনে সারা দেশে লক্ষলক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আতংকের মধ্যে বসবাস করছেন সকলেই।অসহায়দের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন সরকার।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৯ জুন) সকাল ১০ ঘটিকার সময় বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে রাঙ্গামাটি জেলা পরিষদ থেকে প্রাপ্ত অসহায় ও দুস্থদের দের মাঝে ১৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঞোমং মারমা,ইউপি সদস্য মংউচিং মারমা, সাবেক উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিশ্বনাথ চৌধুরী,ইউনিয়ন আওয়ামিলীগের সহ-সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ রফিক হাওলাদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,কাকড়াছড়ি কারবারি সুক্যসিং মারমা, আবু মুছা,মাসুম সর্দার,মাসুম তালুকদার প্রমুখ।
ত্রান পেয়ে মোঃ আজাদ বলেন,করোনা ভাইরাসের কারনে আমরা কর্মহীন হয়ে পড়েছি, পরিবারের সবাইকে নিয়ে কস্টের মধ্যেই দিন পার করতে হচ্ছে। তাদের দুঃসময়ে পাশে দাড়ানোর জন্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সহ সংশ্লিষ্ট সকলকেই ধন্যবাদ জানান তিনি।

