নিউজটি শেয়ার করুন

বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দাবা খেলা প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

রাজস্থলী প্রতিনিধিঃ রাঙ্গামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দাবা খেলা প্রতিযোগিতা বাস্তবায়ন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২১ সোমবার (৪ জানুয়ারি) দুপুর ১২ ঘটিকার সময়ে অনুষ্ঠিত হয়েছে।

অংথোই চৌধুরীর সঞ্চালনায় বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ঞোমং মারমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা।

বিশেষ অতিথি ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা স্বপন কিশোর চাকমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিশ্বনাথ চৌধুরী সহ প্রমুখ।

এ সময় প্রধান অতিথি বলেন,করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর মধ্যেও স্কুল ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এত সুন্দর একটি আয়োজন করার জন্য জেলা ক্রীড়া অফিসকে ধন্যবাদ জানান তিনি।

তিনি আরো বলেন, খেলাধুলা মানুষের মন মানসিকতা পরিবর্তন করে, খেলাধুলা করলে খারাপ কাজ থেকে ছেলেমেয়েরা বিরত থাকে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাই শিক্ষকদের প্রতি ছাত্রছাত্রীদের খেয়াল রাখার জন্য আহবান জানান তিনি। পরে দাবা খেলায় অংশগ্রহণ কারী সকল ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।