রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া কেন্দ্রে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা শুরু হয়েছে (১৭ই নভেম্ভব) রবিবার। প্রতিটি পরীক্ষাই সকাল সাড়ে ১০টা ৩০ থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে। এ পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর। উভয় স্তরে ইংরেজি বিষয়ের মাধ্যমে শুরু হচ্ছে এবারের পরীক্ষা।
বাংগাল হালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে (কেন্দ্র) এ কেন্দ্রে পরীক্ষার্থী ৩০৫ জন, ছাত্র ১৬৭জন, ছাত্রী ১৩৮জন। এর মধ্যে ৮জন অনুপস্হিত রয়েছে। বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বরাদ্দ থাকবে। ৬টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। কেন্দ্রে বিভিশন চাকমা ভারপ্রাপ্ত কর্মকর্তা, আবুল কাসেম চৌধুরী,প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব,হল সুপার পাইথুইঅং খিয়াং।একেন্দ্রে মোট ২১টি বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী অংশগ্রহন করেন।

